বান্দরবান প্রতিনিধি | ১১:৫৭ পিএম, ২০২১-০৭-০৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩শ ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকার মোঃ ফেরদৌস (২৫) এবং মো: আজিজুল হক (২২) কে আটক করতে সক্ষম হন।
বিজিবি’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় সোমবার (৫ জুলাই ) বিকালে জারুলিয়াছড়ি এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় আটক আজিজুল হক কাছ থেকে ১৬০পিস এবং ফেরদৌস বাড়িতে তল্লাশী চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সর্বমোট ৩১০ পিস ইয়াবা’র বাজারমুল্য প্রায় ৯৩ হজার টাকা। আটক ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র,কাঠ পাচার ও, ইয়াবা সহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited